Tuesday, October 27, 2015

মাত্র ১০ মিনিটে ঝটপট তৈরি করুন পেড়া মিষ্টি!
পেড়া মিষ্টি তৈরি আক্ষরিক অর্থেই বিশাল সময় সাপেক্ষ ব্যাপার। দুধ ও অন্যান্য উপাদান জ্বাল দিয়ে দিয়ে পাক দিতে হয়। কয়েক ঘণ্টার লম্বা পরিশ্রমের পর তৈরি হয় পেড়া। তাতে কি স্বাদের নিশ্চয়তা থাকে? তাও না। একটু ধরে গেলেই উৎকট গন্ধ হয়ে যায়। আচ্ছা, যদি বলি মাত্র ১০ মিনিটে কোন ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন এই মিষ্টি? এবং তাও হবে একেবারে "পারফেক্ট"? হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও আজ আমরা নিয়ে এসেছি ঠিক সেই রেসিপিটি। রন্ধন শিল্পী উম্মাহ মোস্তফা জানিয়েছেন মাইক্রোওয়েভে পেড়া মিষ্টি তৈরির এক দারুণ সহজ উপায়। এখন থেকে মাত্র ১০ মিনিটেই তৈরি হবে পারফেক্ট পেড়া।
যা যা লাগবে-
ঘি ২ টেবিল চামচ
কনন্ডেন্স মিল্ক ১/২ কাপ০
গুঁড়ো দুধ দেড় কাপ
কাঠবাদাম পরিমাণ মতন
যেভাবে বানাতে হবে -
১। মাইক্রোওয়েভ - এ ঘি নিয়ে ১ মিনিট গরম করতে হবে।
২। কনডেন্স মিল্ক দিয়ে আরও ১ মিনিট গরম করতে হবে।
৩। এবার এই মিশ্রণে গুঁড়ো দুধ অল্প করে দিয়ে সুন্দর করে মিশাতে হবে। ভাল করে মিশিয়ে তারপর হাত দিয়ে মাখাতে হবে ময়াদ মাখার মতন। দরকার হলে আরোও গুঁড়ো দুধ দেয়া যেতে পারে। যখন দেখবেন যে ময়ান পাত্রের গায়ে লেগে নাই, ডো এর মত হয়েছে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে।
৪।হাতের তালুতে ঘি লাগিয়ে গোল করে পেড়া বানিয়ে তার মাঝে একটা বাদাম বসিয়ে দিলেই শেষ আপনার কাজ।
৫। পরিবশনের আগে অন্তত ১২ ঘণ্টা জমতে দিন।



Tagged:

0 comments:

Post a Comment